Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:২১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে সংযোগ সড়কের দাবিতে মহাসড়ক আটকে মানববন্ধন ও বিক্ষোভ
২ February ২০২৫ Sunday ৭:৫১:০০ PM
Print this E-mail this

রাজাপুরে সংযোগ সড়কের দাবিতে মহাসড়ক আটকে মানববন্ধন ও বিক্ষোভ


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:


ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি জোমাদ্দার বাড়ি এলাকার নির্মানাধীন সেতুর দু’পাশের ৪ টি সড়কের সংযোগ সড়ক নির্মানের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার বিকেলে সেতুর পশ্চিম পাশে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের দু’পাশে যাত্রীবাহি বাসসহ গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পরে মানুষ। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দার, মুক্তিযোদ্ধা মীর মুনসুর আহম্মেদ, মজিবর সিকদার, মজিবর জোমাদ্দার, মনিরুজ্জামান টিপু প্রমুখ। বক্তারা বলেন, উপজেলাধীন নৈকাঠী জমাদ্দার বাড়ির খালের উপরে উচু ব্রীজ নির্মাণের ফলে ব্রীজটির দু পাশে চারটি রাস্তা নিচু হয়ে যোগাযোগ বিগ্নিত হয়ে গেছে। কর্তৃপক্ষ দু পাশে দুটি আন্ডার পাস দিলেও তার সংযোগ করেনি। ফলে ৫ গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতালসহ অনেক সেবামূলক প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ রয়েছে। এতে ৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পরেছে। পূর্ব পাড়ের মহাসড়ক হতে তালুকদার নাড়ি জামে মসজিদ পর্যন্ত বাইপাস সড়কটির অনেক নিচু হওয়ায় মসজিদ সড়কটিতে ছোট যানবাহন ও লোক চলাচলে অসুবিধা হওয়ায় সড়কটির সংযোগস্থলে মাটি দ্বারা উঁচু করে দ্রæত সংযোগ সড়ক নির্মান করার দাবি জানান তারা। বর্তমানে রিকশা, ভ্যান ও অটো রিকসায়ও যাতায়াত বন্ধ রয়েছে। এলাকাবাসী মহাসড়কে উঠতে পারছে না। এই সংযোগ সড়কটির ২ পার্শ্বে কয়েক হাজার লোকের ঘনবসতি । সংযোগ সরকটির মহাসড়কের সংযোগস্থলে মাটি দ্বারা উঁচু করে দ্রæত সড়ক নির্মান করার দাবি এলাকাবাসী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com