Home » বরিশাল » বরিশাল সদর » হরতাল ডাকায় আ.লীগ অফিসের সামনে ক্রিকেট খেলল ছাত্রদল
১৮ February ২০২৫ Tuesday ৯:৪৩:২২ PM
হরতাল ডাকায় আ.লীগ অফিসের সামনে ক্রিকেট খেলল ছাত্রদল
নগর প্রতিনিধি:
আওয়ামী লীগের নৈরাজ্য এবং হরতালের প্রতিবাদ জানিয়ে বরিশালে ছাত্রদল এক অভিনব কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের উদ্যোগে নগরের সোহেল চত্বরে পুড়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
এতে অংশ নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে হিসেবে সবুজ আকন বলেন, আওয়ামী লীগ ফেসবুকে একটি প্রোগ্রাম দিয়েছে। আজ নাকি হরতাল। তবে গোটা বরিশাল শহরে তার কোনো আলামত নেই। আওয়ামী লীগের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে আমরা ভিন্নধর্মী এ কর্মসূচির আয়োজন করছি। আমরা বরিশাল শহরে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ক্রিকেট খেলেছি। এতে আমাদের শরীর-স্বাস্থ্যও ভালো থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে মাঝে রাতের আঁধারে মিছিল করতে দেখা যায়। যেমন গতকাল ফেসবুকে দেখেছি ৪-৫ জন বোরকা পরে মিছিল করেছে। আমি বলবো আওয়ামী লীগের যারা আছেন; দুর্নীতিবাজ-খুনি শেখ হাসিনার যোগ্য উত্তরসূরী যারা আছেন; আপনারা রাজপথে আসেন। দিনের আলোতে আসেন আমরা প্রতিহত করবো। দেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের প্রতিহত করবে।
এর আগে নগরে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল