Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ৬:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ
২ March ২০২৫ Sunday ৭:৪৮:৩২ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে।

২ মার্চ (রবিবার) ওই ঘটনার অভিযোগ বাকেরগঞ্জ থানায় দায়ের করেছেন ভুক্তভোগী আ. মাজেদ আকন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাপরকাঠী গ্রামের মৃত আ. হাসেম আকনের পুত্র আ. মাজেদ আকনের সঙ্গে প্রতিবেশী মো. জালাল গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২ মার্চ সকাল ১০টায় মো. জালাল গাজী মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপি নেতা মো. রাজিবুল ইসলাম পান্না খান ও তার সহযোগীদের ভাড়া করে আনেন বলে অভিযোগ করা হয়। এরপর তারা ভুক্তভোগীর বসতঘরের পেছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ শুরু করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আ. মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম পান্না খানকে প্রধান আসামি করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের তালিকা:
১. মো. রাজিবুল ইসলাম পান্না খান, পিতা: অজ্ঞাত
২. মো. জালাল গাজী (৪২), পিতা: মৃত মান্নান গাজী
৩. মো. রাহাত গাজী (২৭), পিতা: মো. জসীম গাজী
৪. মো. জসীম গাজী (৪০), পিতা: মৃত মান্নান গাজী
৫. মো. ফারুক গাজী (৪০), পিতা: মৃত হাবিবুর রহমান গাজী
৬. মোসা. ফরিদা বেগম (৩৬), স্বামী: মো. জসীম গাজী
৭. মোসা. শিউলী বেগম (৩২), স্বামী: মো. জালাল গাজী
৮. মোসা. হালিমা বেগম (৬০), স্বামী: মৃত মান্নান গাজী
৯. মো. আল আমিন সিকদার (৪৫), পিতা: আকাব্বর সিকদার।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার বলেন, “বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। বিস্তারিত যাচাই-বাছাই করে যদি বিএনপির কোনো নেতা-কর্মী এতে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com