Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৯:১৪ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ ফকির
৯ July ২০২৬ Thursday ৫:২৭:৩৭ PM
Print this E-mail this

মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ ফকির


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

Screenshot


বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলিশ্রী ফকির বাড়ি এলাকার বাসিন্দা সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকির (২৬) চুরির অভিযোগে আগৈলঝাড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরি-সংক্রান্ত মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আগৈলঝাড়া ফিলিং স্টেশন ও মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার পর থানা হাজতে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় একাধিকবার আঘাত করেন বলে পুলিশ জানায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষায় গুরুতর শারীরিক কোনো জটিলতার আলামত পাওয়া যায়নি। তবে তিনি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com