Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৪:৩১ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » সংবাদ শিরোনাম » প্রবাসীর স্ত্রীসহ গৌরনদীতে শিবিরের সেক্রেটারী আটক
১৪ March ২০২৫ Friday ৯:০০:৩০ PM
Print this E-mail this

প্রবাসীর স্ত্রীসহ গৌরনদীতে শিবিরের সেক্রেটারী আটক


গৌরনদী ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাতের আধাঁরে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় ইসলামী ছাত্র শিবিরের বরিশালের গৌরনদী উপজেলা শাখার সেক্রেটারী মাইনুল ইসলাম পলাশ ফকিরকে আটক করেছে স্থানীয় জনতা।

খবরপেয়ে পুলিশ প্রবাসীর স্ত্রী সহ শিবির সেক্রেটারীকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত ভোরে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। সে বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও উপজেলা শিবির সেক্রেটারী মাইনুল ইসলামের সঙ্গে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাধে প্রায়ই সে (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়ত করতো। বৃহস্পতিবার ভোর রাতে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত হয় মাইনুল। এসময় প্রবাসী স্ত্রী সহ মাইনুলকে হাতেনাতে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার এসআই জুয়েল জানান, ভোররাতে ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নারীসহ মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে আটককৃতদের অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়। এবিষয়ে জানতে জামায়াত ইসলামী গৌরনদী উপজেলা শাখার আমিরকে ফোন দেওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com