Current Bangladesh Time
Tuesday June ২, ২০২৬ ৪:০৯ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা
৪ April ২০২৫ Friday ৭:৩২:৩২ PM
Print this E-mail this

মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত মা থানায় মামলাটি করেন। এর আগে গত ৩০ মার্চ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকায় ওই মাকে কুপিয়ে আহত করে অভিযুক্ত ছেলে। ভুক্তভোগী মায়ের নাম রাজিয়া বেগম। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে মা রাজিয়া বেগমকে খাবার ও ভরপোষণ দেন না ছেলে আব্দুল জলিল হাওলাদার। বাধ্য হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শ জমিজমা নিয়ে ছেলের সঙ্গে রাজিয়া বেগমের বাগবিতণ্ডা হতো।

গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান (২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করে। বিষয়টি মোবাইলে ধারণ ও প্রতিবাদ করেন মেয়ের ঘরের নাতনি আসমা আক্তার (৩০)। এ ঘটনায় আসমাকে মারধর করে ইমরান। আসমার চিৎকারে নানী রাজিয়া বেগম, তার মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু এগিয়ে আসে। এ সময় ইমরান, তার বাবা জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় ছেলে জলিলের শাবলের আঘাতে আহত হন মা রাজিয়া বেগম আহত। শাবলের আঘাতে আহত হন আসমার ফুফু মোমেলাও। মাথা ফেটে যায় ইমরানেরও। তারবাবা জলিলের চোখে আঘাত লাগে।এ ঘটনায় বৃহস্পতিবার মা রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল, নাতি ইমরার ও ছেলের বৌ কাজলের নামে মামলা করেন। অন্যদিকে নাতি ইমরান বাদী হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। দুমকি থানা ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com