Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৯:৩৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা
২৮ April ২০২৫ Monday ৮:৩২:২৮ PM
Print this E-mail this

নলছিটিতে ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ২৮ এপ্রিল দুপুর একটায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন অবস্থিত শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলো ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com