বরিশাল: বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক সাগর উদ্দিন মন্টিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগরপুর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সদর রোডের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর দুপুরে বরিশাল সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মন্টির বিরুদ্ধে।
ওই ঘটনায় ভুক্তভোগী সেদিনই কোতোয়ালি মডেল থানায় সাগর উদ্দিন মন্টিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২৫ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে মন্টিকে গ্রেপ্তার করা হয়। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ