Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ১২:০৬ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » সংবাদ শিরোনাম » বিএনপি-জিওপি সংঘর্ষ, উত্তেজনা: গলাচিপায় ১৪৪ ধারা জারি 
১৩ June ২০২৫ Friday ৫:৪২:০২ PM
Print this E-mail this

বিএনপি-জিওপি সংঘর্ষ, উত্তেজনা: গলাচিপায় ১৪৪ ধারা জারি 


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বিএনপি ও গণঅধিকার পরিষদের (জিওপি) মধ্যে উত্তেজনা বিরাজ করায় এবং পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে পটুয়াখালীর গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

এ সময়ে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ।

জেলার গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে বুধবার রাতে চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নে ছাত্র অধিকার পরিষদের সভায় নুরুল হক নুরের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বক্তব্যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ তোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে গলাচিপা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিল শেষে পৌরমঞ্চ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা নুরুল হক নুরের বক্তব্যকে মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

একই দিন রাত ১০টার দিকে পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ তোলে গণঅধিকার পরিষদ। তারা দাবি করেন, বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গাছ ফেলে রাস্তা অবরোধ করে রড ও রামদা নিয়ে নুরের গাড়িবহরে হামলার চেষ্টা করেন এবং তাদের কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com