Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৪১ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর
১৫ June ২০২৫ Sunday ১০:৪৪:০৮ PM
Print this E-mail this

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় অটোমেটিক ডাস্টবিন উদ্ভাবন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোস্তাকিম মাহি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে লালমোহন পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থী মোস্তাকিম মাহি লালমোহন বাজারের চালের আড়তদার মো. মনির হোসেনের ছেলে এবং লালমোহর সরকারি পলিটেকনিক্যালের নবম শ্রেণির ছাত্র। তার মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। 

শিক্ষার্থী মোস্তাকিম মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতো। শনিবার সন্ধ্যার পর থেকে মাহি তার রুমে বসে মোটর ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরির চেষ্টা করছিল। 

এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের দেয়ালের কাছে ছিটকে পড়ে যায়। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিল। বাজার থেকে ফিরে তারা মাহিকে দেয়ালের সঙ্গে হেলে পড়ে থাকতে দেখেন। 

এরপর দ্র‍ুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিম মাহিকে মৃত ঘোষণা করেন। লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, শনিবার রাতে ওই শিক্ষার্থীর স্বজনরা তাকে হাসপাতালে আনেন। 

তবে এখানে আনার আগেই মারা যায় ওই শিক্ষার্থী। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com