Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ১১:৫৪ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » সাগর উত্তাল, মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটে নোঙর শত শত ট্রলার
২১ June ২০২৫ Saturday ১১:৫৪:৪৮ PM
Print this E-mail this

সাগর উত্তাল, মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটে নোঙর শত শত ট্রলার


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখে জেলার শত শত ট্রলার নিয়ে মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে নোঙর করেছে জেলেরা।

এদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জনজীবনে নেমেছে স্থবিরতা। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

স্থানীয়রা জানান, বর্ষার শুরুতেই বৃষ্টির কারণে কিছুটা গরম কমলেও শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com