Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ১:১২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
২৬ June ২০২৫ Thursday ৭:৩০:৩৫ PM
Print this E-mail this

হিজলায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির (৪৫) কে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে ওই আসামি কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।

এর আগে, আজ(বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী পৌরসভা এলাকা থেকে হিজলা থানার এসআই নূর আমীন ও এসআই সুজন চন্দ্র দে’র নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির উজিরপুর উপজেলার ভাইটশালি গ্রামের মৃত আঃ রহমান বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে করা একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন বিজ্ঞ আদালত। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মোঃ জাহাঙ্গীর হোসেন জাকির একজন সাজাপ্রাপ্ত আসামি। তার নামে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার নথিপত্র থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com