Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ৯:০২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গুতে আরও ৬৬ জন আক্রান্ত
৫ July ২০২৫ Saturday ১:২৬:৩৬ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গুতে আরও ৬৬ জন আক্রান্ত


বরগুনা প্রতিনিধি:

ডেঙ্গুর হটস্পট বরগুনায় নতুন করে আরও ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম চার দিনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। আর চলতি বছর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৭ জনে। এবং এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

শনিবার (৫ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।


জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৬ জন, আমতলী উপজেলায় ৫ জন, বেতাগী ও তালতলী উপজেলায় ১ জন করে এবং বামনা পাথরঘাটা উপজেলায় ২ জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।


এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮১ জন, আমতলী উপজেলায় ৬ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ১৮ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলী উপজেলায় ৯ জন চিকিৎসাধীন।


জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৪ জন, তালতলী উপজেলায় ৪৭ জন, বামনা উপজেলায় ৯৬ জন, বেতাগী উপজেলায় ৩৫ জন, আমতলী উপজেলায় ৪২ জন এবং পাথরঘাটা উপজেলায় ১৪৩ জন।

অন্যদিকে, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং ১ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৩ জনের বাড়ি বেতাগী উপজেলায়।


এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’


এ সময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com