Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১০:০০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি
৫ July ২০২৫ Saturday ১১:০৫:১৮ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদি প্রবাসি আল আমিন আকন এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আল আমিন আকনের স্ত্রী জেসমিন বেগম জানান, আল আমিন দীর্ঘ বছর ধরে বিদেশে আছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে তিনি এবং তার ছেলে আব্দুল্লাহ ও মেয়ে নুসরাত জহান বসবাস করেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে নগদ ২ লাখ টাকা দুইটি স্মার্ট ফোন, দুটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটিসহ এবং বিদেশি কম্বল লুট করে নিয়ে যায়।  ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  ঘটনার তদন্ত চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com