Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:৪৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » ৯বছর পর কাউখালী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা
৭ July ২০২৫ Monday ১০:৩১:২২ PM
Print this E-mail this

৯বছর পর কাউখালী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা


কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাঃ দীর্ঘ ৯ বছর পর মুক্ত পরিবেশে ৮ই জুলাই অনুষ্ঠিত হবে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালে ১১ ফ্রেব্রুয়ারী কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ৯ বছর কোনও সম্মেলন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হয়ে ওঠেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

এ অবস্থায় ৮ ই জুলাই কাউখালী পুরাতন কেন্দ্রীয় ঈদ গাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির এ সম্মেলন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে সোমবার বিকেলে সম্মেলন স্থান পরিদর্শন করেছেনবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কাজী রওনাকুল ইসলাম টিপু। এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর.সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

এবার তৃণমূলে ‘ভোটের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে নেতৃত্ব’। প্রতীক্ষিত সম্মেলন ঘিরে বিএনপির তৃণমূলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বহুদিন পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা।

দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশীরা সম্মেলন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের সমর্থকেরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলরদের (ভোটার) সঙ্গে সরাসরি যোগাযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রার্থীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com