Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:০৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » বরিশাল » কাউখালী উপজেলা আ.লীগ সভাপতি সহ তিনজন কারাগারে
৯ July ২০২৫ Wednesday ৮:১১:০৩ PM
Print this E-mail this

কাউখালী উপজেলা আ.লীগ সভাপতি সহ তিনজন কারাগারে


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরে কাউখালীতে বি এন পি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তিনজনকে কারগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদার।

বুধবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা মোঃ জজ মজিবর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত বছরের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ঐ বছরের ১৩ অক্টোবর স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহামুদ বাদী হয়ে কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুকে প্রধান আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করে। এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের এই তিন নেতা। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবীর বাদল আওয়ামী লীগ নেতা একেএম আব্দুস শহীদের পক্ষে আদালতে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার প্রক্রিয়া ও অভিযোগের গুরুত্ব তুলে ধরে জামিনের বিরোধিতা করেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,মাহামুদ খান খোকন এবং নাসির উদ্দিন তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com