Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ৯:২৮ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » টেস্ট বাণিজ্য: সকালে জনতার বিক্ষোভ, সন্ধ্যায় স্বাস্থ্য কর্মকর্তার বদলি
১৫ July ২০২৫ Tuesday ১:৫৩:৫২ PM
Print this E-mail this

টেস্ট বাণিজ্য: সকালে জনতার বিক্ষোভ, সন্ধ্যায় স্বাস্থ্য কর্মকর্তার বদলি


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

দুর্নীতি, দায়িত্বে অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও টেস্ট বাণিজ্যের অভিযোগে বিক্ষোভের মুখে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবশেষে বদলি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে তাকে অপসারণের দাবিতে অনুষ্ঠিত হয় মানববন্ধন, বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ। আর সেইদিন সন্ধ্যায় আসে বদলির নির্দেশ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি ওএসডি পদে থাকা সহকারী সার্জন মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উভয় কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।


সোমবার সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্যসেবা বাঁচাও’ স্লোগানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন শুরু হয়।

প্রতিবাদকারীরা দাবি জানান, বছরের পর বছর ধরে ডা. মনিরুজ্জামান সরকারি হাসপাতালের ল্যাব উপেক্ষা করে রোগীদের নির্দিষ্ট প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিলেন।


অভিযোগ রয়েছে, তিনি ব্যবস্থাপত্রে সাংকেতিক গাণিতিক চিহ্ন ব্যবহার করে রোগীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য পাঠাতেন, যেখানে তিনি শতকরা ৫০ ভাগ কমিশন পেতেন।

প্রতিবাদ চলাকালীন সময় স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের কয়েকজন দালাল মানববন্ধন এলাকায় একাধিকবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহড়া দিলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধে দু’দিকে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ হন। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।


অবরোধ প্রত্যাহারের পর ক্ষুব্ধ জনতা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ডা. মনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।


সন্ধ্যায় বদলির খবর ছড়িয়ে পড়তেই উপজেলাবাসীর মধ্যে স্বস্তির আবহ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com