Current Bangladesh Time
Sunday July ২৬, ২০২৬ ১:৩৭ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » মারধরের ঘটনায় তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
২৮ July ২০২৫ Monday ৩:২৪:৩৭ PM
Print this E-mail this

মারধরের ঘটনায় তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


ক্রিড়া ডেস্ক:

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

এ নিয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাঁকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

অভিযোগের বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি ধরেননি। তাঁর বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

তাসকিন গত ২৪ জুলাই শেষ হওয়া বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে খেলেছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল বরিশালের দাড়িয়াল মিয়া প্রাথমিক বিদ্যালয়
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’
পটুয়াখালীতে ১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা ও মেসির অবয়ব নিয়ে বিশাল শোভাযাত্রা
ভারতের টি-টোয়েন্টি নেতৃত্বে শ্রেয়াস আইয়ার, স্কোয়াডে ১৫ বছরের সূর্যবংশী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com