Home » ভোলা » লালমোহন » লালমোহনে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
২৮ July ২০২৫ Monday ৬:২৬:০২ PM
লালমোহনে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
লালমোহন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরশহরের চৌরাস্তার মোড়ের নিউ ইসলামিয়া মেডিকেল হল নামে ওই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি জানান, এই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের সত্যতা পাওয়া যায়।
এরপর ওই ফার্মেসি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল