Home » পাথরঘাটা » বরগুনা » বরগুনায় বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙাশ
১৫ August ২০২৫ Friday ১১:১৬:০৬ PM
বরগুনায় বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙাশ
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বিষখালী নদীতে রিয়াজ নামে একজনের বড়শিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে এক মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা বাজারের বিষখালী নদীর স্লুইসগেট এলাকায় রিয়াজ নামের একজনের বরশিতে মাছটি ধরা পড়ে।
রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে কালমেঘা বাজারের পাশে স্লুইসগেটে বড়শি পেতে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ বড়শিতে টান দিলে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক বড়শি উঠিয়ে দেখতে পান সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য পাশের বাজারে নিয়ে গেলে ব্যবসায়ী রাজু মিয়া এক হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ী মো. রাজু মিয়া জানান, তিনি এক হাজার টাকা কেজি দরে সাড়ে ২৩ কেজি ওজনের পাঙাশ মাছটি ক্রয় করে রাখেন। মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি দেড় হাজার টাকা কেজি দরে বিক্রির আশা তার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ