Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৩১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম
১৯ August ২০২৫ Tuesday ৬:০৪:৫৫ PM
Print this E-mail this

নলছিটিতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছেন তাঁর মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। গতকাল সোমবার (১৮ আগস্ট) দিবাগত সাড়ে ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জুয়েল মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবার ওপর নির্যাতন চালাতেন। গতকাল সন্ধ্যায়ও টাকা দাবি করলে তা না পেয়ে বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠামাত্র ফের টাকা দাবি করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন। 

আহত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

বৈশাখিয়া বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার বলেন, ‘জুয়েল আগেও নেশার টাকার জন্য বাবাকে মারধর করেছে। অভিযোগ পেয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি, এমনকি পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com