Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে শিশু দুই কিশোর নিখোঁজ, পরিবারে উৎকন্ঠা!
২১ August ২০২৫ Thursday ৮:৪৯:১৮ PM
রাজাপুরে শিশু দুই কিশোর নিখোঁজ, পরিবারে উৎকন্ঠা!
রহিম রেজা,রাজাপুর সাংবাদিক ক্লাব:
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রাম থেকে দুই কিশোর নিখোঁজ হয়েছে। আজ বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তারা হারিয়ে যায় বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজরা হলেন -পশ্চিম ইন্দ্রপাশা নিবাসী ও বাঘরীবাজার ওয়াকসপের মালিক রিপনের ছোট ছেলে মাহিম (১২) এবং আঃ শুক্কুরের ছেলে মাহিম (১৪)।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু মাহিম (১২)-এর গায়ের রং ফর্সা, পরনে ছিল লাল গেঞ্জি এবং কাঁধে একটি স্কুল ব্যাগ। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত তাদের খোঁজে সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেছে।
কেউ তাদের সন্ধান পেলে রিপনের সঙ্গে ০১৭২১৩২৮৪১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)