Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ২:১৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে শিশুকে ফুসলিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ
২১ August ২০২৫ Thursday ১১:৩৬:৩৫ PM
Print this E-mail this

রাজাপুরে শিশুকে ফুসলিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরে এক শিশুকে কৌশলে ফুসলিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর বাবা মোস্তাফিজুর রহমান রিপন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান রিপনের ছোট ছেলে রাফি (১২) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। প্রতিবেশী দুই কিশোর মাহিম (১৪) ও সিয়াম (১৫) তাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে কৌশলে বাসা থেকে টাকা আনার পরামর্শ দিচ্ছিল বলে অভিযোগ করেছেন রাফির বাবা।

ঘটনার দিন গত ২১ আগস্ট সকালে রিপন নিজ ব্যবসায়িক কাজে দোকানে গেলে এবং ছেলে মাদ্রাসায় গেলে, অভিযুক্ত দুই কিশোর রাফিকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে বাড়ি ফিরে ট্রাংক থেকে ৫০ হাজার টাকা বের করে আনতে বলে। শিশুটি তাদের কথায় বিশ্বাস করে বাসা থেকে ৫০ হাজার টাকার একটি বান্ডিল এনে দেয়। এরপর তারা রাফিকে নিয়ে যায় বরিশালের রূপাতলী এলাকায়।

সেখানে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে রাফির কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। টাকা দেওয়ার সময় রাফি বাধা দিলে অভিযুক্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তারা রাফিকে মাত্র ১,০০০ টাকা দিয়ে বাসায় ফিরে যেতে বলে। কান্নাজড়িত অবস্থায় রাফি রাজাপুরে ফিরে এলে পরিবারের সদস্যরা পুরো ঘটনা জানতে পারে।

রিপনের দাবি, তাঁর ছেলেকে কৌশলে প্রলুব্ধ করে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে ওই কিশোররা। তিনি এ বিষয় রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com