Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:১০ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
২২ August ২০২৫ Friday ৭:৫৫:১৭ PM
Print this E-mail this

লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে মোসা. তাসলিমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ওই গৃহবধূ। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী।

জানা গেছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ তাসলিমা বেগম। গভীর রাতে হঠাৎ চিৎকার করে উঠেন তিনি। এ সময় তার স্বামী আলমগীর টর্চলাইট জ¦ালিয়ে দেখেন একটি সাপ তাদের বিছানার পাশে পড়ে রয়েছে। 

পরে শুক্রবার ভোরে তিনি স্থানীয় এক ওঝাকে খবর দেন। ওঝা গিয়ে বিষ নামানোর চেষ্টা করলে ওই গৃহবধূর শরীর নিস্তেজ হয়ে যায়। তখন ওই ওঝা গৃহবধূকে হাসপাতালে নিতে বলে চলে যান। 

এরপর গৃহবধূ তাসলিমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com