Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৫:৪৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে পুকুরে পড়ে যুবতীর মৃ*ত্যু
২৭ August ২০২৫ Wednesday ৮:৪৪:৪৮ PM
Print this E-mail this

রাজাপুরে পুকুরে পড়ে যুবতীর মৃ*ত্যু


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

ঝালকাঠির রাজাপুরে পুকুরে পড়ে ফাহিমা আক্তার (১৮) নামের এক যুবতীর মৃ*ত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার নৈকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের মৃত সেলিম খানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা ঘরের সামনে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেখতে পান তার শ্বাস-প্রশ্বাস নেই। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি মারা গেছেন।

পরিবারের দাবি, ফাহিমা দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণেই তিনি দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com