Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৫:২৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি
২৬ October ২০২৫ Sunday ৪:৪৩:২৩ PM
Print this E-mail this

বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি


বরিশাল নগরীতে এক গৃহবধুকে গণধর্ষনের অভিযোগে চার জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষনা করেছেন।

ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের বাসিন্দা রাসেল গাজী (৪৫), একই ওয়ার্ডের গ্যাস টারবাইন এলাকার ভাড়াটিয়া বাসিন্দা রোকন খান (৩৩), ধান গবেষনা সড়কের খেয়াঘাট এলাকার রাজিব জমাদ্দার (৩৫) ও জাহিদ হাওলাদার (৩৬)। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি রোকন খান ছাড়া অন্য তিনজন আদালতে উপস্থিত ছিলো। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিচার চলাকালীন রোকন খান জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেছে। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে-২০১৬ সালের ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খ্রীষ্টান কলোনী এলাকার এক নারীকে ওই চারজন আসামি জোরপূর্বক গণধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর চার আসামিকেই গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামি করা হলেও পুলিশী তদন্তে এজাহার নামধারী চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com