আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা,অবিভক্ত বাংলার প্রথম প্রধান মন্ত্রী কৃষককুলের নয়নের মনি
শের -ই -বাংলা একে ফজলুল হকের ১৫২তম শুভ জন্ম বার্ষিকী।
যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শের -ই- বাংলা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
এ উপলক্ষ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শের ই বাংলার সমাধীতে ( ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) পবিত্র কোরআন তেলওয়াত ,জিয়ারত,দোয়া মাহফিল, তবারক বিতরণ ,সকাল ৯টায় সমাধী প্রাঙ্গনে শ্রদ্ধার্ঘ র ্যালী এবং সমাধীতে পুষ্পার্ঘ অপর্ণ করা হবে।
এছাড়া রবিবার সকালে শের -ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত
চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট , ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শের -ই- বাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের- ই- বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র, শের- ই- বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)