Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১:৩৯ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনায় স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর আদালতে মামলা
২৬ October ২০২৫ Sunday ৫:০৯:২৪ PM
Print this E-mail this

বরগুনায় স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর আদালতে মামলা


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনায় এক এসএসসি পরীক্ষার্থীকে চার মাস আগে অপহরণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু। 

মামলার বাদী ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, তাঁর মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

২০ জুন মেয়েকে নিয়ে বাবার বাড়ি বামনা উপজেলার গুদিঘাটা গ্রামে বেড়াতে যান। সেখান থেকে ২২ জুন সকালে স্থানীয় ডৌয়াতলা বাজারে যাওয়ার পথে পাথরঘাটা উপজেলার বড় গুদিঘাটা কাকচিড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ফেরদৌস অপূর্ব (২১) ও তার তিন বন্ধু মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। 

বাদীর অভিযোগ, তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও মেয়েকে পাননি। পরে অপূর্বের পরিবার ও আত্মীয়দের কাছে মেয়েকে ফেরত চাইলেও তারা কোনো সহযোগিতা করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com