Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১১:১৯ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে
২৮ August ২০২৫ Thursday ১২:২৪:২৭ PM
Print this E-mail this

আমতলীতে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। 

বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা ছাত্রদলের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনটিতে যোগ দেন।

এ সময় আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খানসহ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলে যোগদানকারী ছাত্র প্রতিনিধিরা হলেন- মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

যোগদান উপলক্ষে ওই ছাত্রনেতারা বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নীতিনিষ্ঠ ছাত্রসংগঠন। গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদল নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com