Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ৫:৫৬ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » ঢাবি’তে শিবিরের নারী নিপীড়নের প্রতিবাদে ববি’তে বিক্ষোভ মিছিল
২ September ২০২৫ Tuesday ২:৫৮:৪১ PM
Print this E-mail this

ঢাবি’তে শিবিরের নারী নিপীড়নের প্রতিবাদে ববি’তে বিক্ষোভ মিছিল


ক্যাম্পাস প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধ-র্ষণের হু-মকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হে-নস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বু-লিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী ছাত্রদল শাখা।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামনে মোশাররফ হোসেনের সঞ্চলনায় বক্তব্য প্রদান করে তাহদিয়া রহমান রাকা, এম.ডি সিহাব ও  জাহিদ সাকিন ।
এসময় তারা বলেন, ৭১ সালে যেমন জামাতের নেতাকর্মীদের সাথে শিবির একত্র হয়ে পাকবাহিনীদের সাথে বাঙালি মা বোনের উপর নির্যাতন, ধর্ষন করেছিল ঠিক তেমনই ভাবে ৫৪ বছর পরেও একই ধারাবাহিতায় নারীদের উপর নির্যাতন, বুলিংয়ের ধারা অব্যাহত রেখেছে । যার মধ্যদিয়ে প্রমাণিত হয় শিবিরের কাছে নারীরা কখনো নিরাপদ না।
সমাবেশে নারী নেত্রী তাহদিয়া রহমান রাকা বলেন, আমি এখানে দাঁড়িয়ে যে নারীদের সুরক্ষার কথা বলছি ঠিক কিছু সময় পরেই আমাকে নিয়ে শিবিরের বট আইডি দিয়ে অপপ্রচার চালানো হবে। যার মধ্য দিয়ে আমরা ৭১এর দিকে ফিরে যাচ্ছি। আমরা এই শিবিরের অপপ্রচার সহ সাইবার বুলিং থেকে মুক্তি চাই।

এম.ডি সিহাব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতাকর্মী দ্বারা এখনো পর্যন্ত কোন নারী নির্যতনের শিখার হয়েছে কিনা আমার জানা নেই। আমাদের মুলমন্ত্র নারীদের স্বাধীনতা নিশ্চিত করা যার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।
অপর দিকে জাহিদ সাকিন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চেয়েছিলাম কিন্তু শিবিরের জারদ সন্তানদের দ্বারা বার বার এই বাংলার নারীরা হেনস্তার শিখার হচ্ছে যা আমাদের জন্য লজ্জাকর। আমরা ছাত্রদল নারীদের অধিকার আদায়ের জন্য অঙ্গিকার বদ্ধ। নারীদের পক্ষে ঢাল হয়ে দাড়াবে ছাত্রদল এমনকি নারীদের নামে অপপ্রচার ঠেকাতে জীবন বাজি রাখতে প্রস্তুত ছাত্রদলে  নেতাকর্মীরা।
সমাবেশে আরো উপস্থিত ছিল,  ইনজাম শাওন, আরিফ হোসেন শান্ত, আশিক আহমেদ, রাফি শিকদার সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com