Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৫৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ
২ September ২০২৫ Tuesday ৯:৩০:৪৮ PM
Print this E-mail this

পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন রিয়াজ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ দুইটি ডাকাতি মামলাসহ ৫ টি মামলার আসামী রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১ সেপ্টেম্বর ) বিকেলে দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে আটক করা হয় তাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। 

গ্রেপ্তার রিয়াজ হোসেন উত্তর জুরকাঠি এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে। নলছিটি থানার ওসি জানান,আসামি রিয়াজের বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। গতকাল বিকেলে তাকে তার নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়।তিনি ওই আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com