Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৩:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে আরও ১০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি
৬ September ২০২৫ Saturday ৮:২২:০৫ PM
Print this E-mail this

বরিশালে আরও ১০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি


নগর প্রতিনিধি:

বরিশালে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবারের আগের ২৪ ঘণ্টায় এই রোগীরা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এখানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের উপ পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ১০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নতুন ভর্তি হওয়া ১০ জন নিয়ে বর্তমানে এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিচ্ছি আমরা।

হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, চলছি বছরে এখানে মোট ১ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের মধ্যে ১ হাজার ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১১ জন।

বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে উল্লেখ করে উপ পরিচালক ডা. শাহিন বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সিংহভাগ বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com