Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জনকের বি*ষপা*নে আ*ত্ম*হ*ত্যা
৮ September ২০২৫ Monday ৫:৪৫:০৭ PM
গৌরনদীতে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জনকের বি*ষপা*নে আ*ত্ম*হ*ত্যা
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
নিহত মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার জানান, দাম্পত্য কলহের জেরধরে সোমবার সকাল সাতটার দিকে নিজ ঘরের মধ্যে বিষপান করেন মোস্তফা সরদার। গুরুত্বর অবস্থায় বাড়ির লোকজনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা