Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১০:০৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
৮ September ২০২৫ Monday ৮:৪৫:২১ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন মো. আল আমিন (২২) মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রানীপুর এলাকার হালিম ডাক্তার মসজিদের সামনে বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কে। নিহত আল আমিন রানীপুর গ্রামের আবদুল হালিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিম ডাক্তার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আল আমিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যান। এসময় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে আল আমিন মারা যান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহত আল আমিনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com