Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মাদকবিরোধী অভিযানে দুই গৃহবধূ গ্রেফতার
১২ September ২০২৫ Friday ৬:৩২:০৬ PM
বাউফলে মাদকবিরোধী অভিযানে দুই গৃহবধূ গ্রেফতার
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে পৃথক মাদকবিরোধী অভিযানে দুই গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোসিংঙ্গা গ্রামে রাজিয়া বেগম (৪০) এর বসতঘরে অভিযান চালানো হয়। তিনি মিন্টু মৃধার স্ত্রী। অপরদিকে দুপুরে উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামে অভিযান চালিয়ে জোৎছনা রানী কাজল (৩৯) কে গ্রেফতার করা হয়। তিনি তপন শিকদারের স্ত্রী।
অধিদপ্তর জানায়, রাজিয়া বেগমের ঘরের একটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. সফিক উর রহমান মিয়া বাদী হয়ে বাউফল থানায় মামলা (নং-১৯, তারিখ: ১১-০৯-২০২৫) দায়ের করেন। একইদিন জোৎছনা রানী কাজলের শয়নকক্ষ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক এস.এম. শাহীন পারভেজ বাদী হয়ে মামলা (নং-২০, তারিখ: ১১-০৯-২০২৫) দায়ের করেন।
পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)