Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১:৪৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি এক বিএনপি নেতার, ছিড়ে ফেলা হয়েছে ব্যানার
১৬ September ২০২৫ Tuesday ৯:২১:১৪ PM
Print this E-mail this

বাউফলে বিএনপির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি এক বিএনপি নেতার, ছিড়ে ফেলা হয়েছে ব্যানার


নিজস্ব প্রতিবেদক:


পটুয়াখালীর বাউফল পৌরসভার বকুলাতলা সড়ক এলাকার বিএনপি দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে প্রকাশ্যে ওই কার্যালয়ের সামনে টাঙানো জিয়াউর রহমান, বেগম খালোদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিড়ে খালে ফেলে দেওয়া হয়েছে।
এমন অভিযোগ বাউফল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. পলাশের (৩৮) বিরুদ্ধে।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অনুরোধে যুবদল নেতা মো. মানিক রহমান তার বাসভবনের সামনে একটি অস্থায়ী কার্যালয় করেন। ওই কার্যালয়ে জিয়াউর রহমান, খালোদা জিয়া, তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনর ছবি টাঙানো হয়।
মানিক রহমান ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক।
মানিক রহমান অভিযোগ করেছেন, বিএনপি নেতা পলাশ মুনির হোসেনের ছবি টাঙানো নিয়ে আপত্তি তোলেন। মুনির হোসেনের ছবি থাকলে বিএনপি ওই কার্যালয় বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয়। পরে সোমবার বিকেলে মুনির ভাইকে অশ্লীল ভাষায় গালাগাল করে ওই কার্যালয়ের সামনে টাঙানো জিয়াউর রহমান, বেগম খালোদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিড়ে খালে ফেলে দেয়। বিষয়টি তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয়কে জানিয়েছেন।
বিএনপি নেতা হাজী মো. পলাশ অভিযোগ অস্বীকার করে বলেন,’তিনি (মানিক রহমান) ঢাকায় যুবদলের রাজনীতি করেন। তিনি বাউফলে বিএনপি কার্যালয় করেছেন। কারো কোনো অনুমতি নেননি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান টোটন বলেন,‘বিষয়টি তিনি শুনেছেন, খুবই দুঃখজনক। বিএনপির কার্যালয় বন্ধ করে দেওয়ার দায়িত্বতো তাকে দেওয়া হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com