Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১:৩৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে জালটাকা বহনের দায়ে দুজনের ১৪ বছর করে কারাদণ্ড
১৬ September ২০২৫ Tuesday ৯:৩২:১৪ PM
Print this E-mail this

ঝালকাঠিতে জালটাকা বহনের দায়ে দুজনের ১৪ বছর করে কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জালটাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঝালকাঠি শহরের কবিরাজবাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার নোট ১৯৬টি, ৫০০ টাকার নোট ২০০টি ও ২০০ টাকার নোট ৫টিসহ মোট ২ লাখ ৯৭ হাজার টাকার জাল টাকা জব্দ করা হয়। 

এ ঘটনায় ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ২০২৪ সালের ৮ জুন দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-এ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে মঙ্গলবার দুপুরে এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।

রায় ঘোষণার সময় নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং জসিম খলিফা পলাতক রয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com