Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৮:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে বিএনপি নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজী ও লুটের মামলা
১৭ September ২০২৫ Wednesday ১০:৫৩:২২ PM
Print this E-mail this

মুলাদীতে বিএনপি নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজী ও লুটের মামলা


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

মুলাদীতে বিএনপি নেতাসহ ২৯জনের বিরুদ্ধে চাঁদাবাজী ও লুটপাটের মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের বেল্লাল সরদারের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে বরিশাল আদালতে এ মামলা করেন। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে গরু, ছাগল, হাস-মুরগীসহ মালামাল লুটের অভিযোগ এনে তিনি মামলা করেন। মামলায় মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন মল্লিকসহ ২৯জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী টিপু সুলতান। জেসমিন বেগম মামলায় উল্লেখ করেন, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন মল্লিকের লোকজন তার বাড়িতে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ওই লোকজন গালিগালাজ করে চলে যান। পরে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবির হোসেন মল্লিকের নেতৃত্বে ৩০/৩২জন লোক রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে গিয়ে ২লাখ টাকা দাবি করেন। টাকা দিতে পারবেন না জানালে তারা ঘরের বেড়া কেটে প্রবেশ করে ৯ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। পরে গোয়াল ঘর থেকে ৯টি গরু, ৫টি ছাগল, ১৭টি রাজহাঁস, ২০টি মুরগী লুট করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সোমবার রাতে কবির হোসেন মল্লিকের বাড়ির কাছে একটি ভিটা থেকে ৯টি গরু উদ্ধারের পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করতে নির্দেশ দেন বলে জানান জেসমিন বেগম। পরে বুধবার কবির হোসেন মল্লিক, মেজবা মল্লিক, নিয়ন মল্লিক, ইমন মল্লিকসহ ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫জনসহ ২৯জনের বিরুদ্ধে মামলা করেন।
এব্যাপারে মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন মল্লিক বলেন, ‘বেল্লাল সরদারের বাড়িতে লুটপাট হয়েছে কিনা আমার জানা নাই। তবে জেসমিন বেগমের স্বামী বেল্লাল সরদার বজায়শুলী গ্রামের কৃষক বাবুল ব্যাপারী হত্যা মামলার আসামি। তাই এলাকার মানুষকে হয়রানি করতে তিনি ২৯জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে থাকতে পারেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com