Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ২:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » স্বাস্থ্য » বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২১ September ২০২৫ Sunday ৫:২০:৩৭ PM
Print this E-mail this

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু


নগর প্রতিনিধি:

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরী ও দুই যুবকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্ৰামের মহিমা (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্ৰামের হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্ৰামের সিদ্দিক মোল্লা (৪৫) মারা যান।

বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ১৬৫ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৭৪ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১০৪ জন, পটুয়াখালীতে ৯৭, পিরোজপুরে ২১, বরগুনায় ১১৭ এবং ঝালকাঠিতে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৩ জন।

চলতি বছর গোটা বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন, বরগুনায় ১১ এবং পটুয়াখালীতে একজন মারা যান।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com