Current Bangladesh Time
Thursday June ৪, ২০২৬ ৯:০১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে প্রথম আর্ন্তজাতিক মানের কুরআন প্রশিক্ষণ কর্মশালা
২৩ September ২০২৫ Tuesday ৬:৫০:৪৮ PM
Print this E-mail this

বাবুগঞ্জে প্রথম আর্ন্তজাতিক মানের কুরআন প্রশিক্ষণ কর্মশালা


বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে প্রথমবারের মতো আর্ন্তজাতিক মানের ক্বারী দ্বারা দিনব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মসজিদে এ কর্মশালার আয়োজন করে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাবুগঞ্জ শাখা। প্রধান প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক বিচারক ও পুরস্কারপ্রাপ্ত ক্বারী শায়েখ শোয়াইব আল আজহারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বরিশাল বিভাগ সেক্রেটারি হাফেজ মাওলানা আহমদ আলী কাসেমী। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বাবুগঞ্জ শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা নাজির আহমেদ তালুকদার, হাফেজ মাওলানা নোমান আহমাদ, হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হুসাইন ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ নেছারী।

বক্তারা বলেন, কুরআনের সঠিক তিলাওয়াত ও তাজবিদ শেখার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। দিনব্যাপী কর্মশালায় স্থানীয় মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com