Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৮:৩৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে, শঙ্কিত বাদী ও তার পরিবার
২৬ September ২০২৫ Friday ৯:৩১:০৪ PM
Print this E-mail this

মুলাদীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে, শঙ্কিত বাদী ও তার পরিবার


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

মুলাদীতে বাবুল ব্যপারী হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাদী ও তার পরিবার শঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ আসামি গ্রেফতার না করায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন বাদী আব্দুল জলিল ব্যাপারী। 

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে জমি বিরোধের জেরধরে মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই সময় তার ভাতিজা আলীম ব্যাপারীসহ আরও ২জন গুরুত্বর আহত হন। হত্যার ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে করিম মল্লিকসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৩জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় থানা পুলিশ করিম মল্লিকসহ ৭জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। 

মামলার বাদী আব্দুল জলিল ব্যাপারী জানান, হত্যা মামলার আসামি বেল্লাল সরদার, ইউনুস সরদার, মাসুম সিকদার, ইউসুফ মল্লিক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে বাদী ও তার পরিবার শঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ এসব আসামিদের গ্রেফতার না করায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন বাদী। পুলিশকে আসামি গ্রেপ্তারের অনুরোধ করা হলেও তারা অনীহা প্রকাশ করেছেন বলে দাবি করেন আব্দুল জলিল ব্যাপারী।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন বলেন, বাবুল ব্যাপারী হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগটি সঠিক নয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com