Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৩৪ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক ছত্তার হাওলাদার ও রিজভীর মৃত্যুতে সাবেক এমপি মনি”র শোক
৩ October ২০২৫ Friday ৫:০৬:৫৮ PM
Print this E-mail this

উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক ছত্তার হাওলাদার ও রিজভীর মৃত্যুতে সাবেক এমপি মনি”র শোক


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার হাওলাদার এবং ওটরার কৃতি সন্তান আবুল হোসেন রিজভীর মৃত্যুতে বরিশাল-২( বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেছেন। প্রসঙ্গত, বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গুঠিয়ার বিশিষ্ট সমাজসেবক আঃ ছত্তার হাওলাদার (৭৮) এবং হার্ট ফাউন্ডেশনে হার্টঅ্যাটাকে চিকিৎসাধিন অবস্থায় আবুল হোসেন রিজভী (৫৭) ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর তাদের জানাজা শেষে গুঠিয়া ও ওটরার গ্রামের বাড়ির স্ব স্ব পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। আবুল হোসেন রিজভী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল হোসেনের মেজ ভাই এবং আঃ ছত্তার হাওলাদার উজিরপুরের গুঠিয়া  ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদারের বাবা। এদিকে এছাড়াও তাদের মৃত্যুতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ দুই উপজেলার 

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com