Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১২:৫৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টা, ২৭ জেলে আটক
১২ October ২০২৫ Sunday ৬:৫৪:১৮ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টা, ২৭ জেলে আটক


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তা ওমর সানিকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছে থাকা ৩০ কেজি ইলিশ এবং ১৫ কেজি পাঙাশ মাছ জব্দ করা হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে অংশ নেন ইলিশ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মো. এমদাদুল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি এবং কোস্টগার্ডের একটি টিম। এ সময় তাদের ওপর একদল বিপথগামী জেলে দেশীয় অস্ত্র দা, কুড়াল, চাপাতি, ইট, সুড়কি দিয়ে হত্যাচেষ্টা চালায়। 

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আকটকৃতদের মধ্যে ৯ জন এলাকায় ডাকাত হিসেবে পরিচিতি। তাদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বাদী হয়ে মৎস্য আইনের পাশাপাশি পেনাল কোডের ধারায় মামলা করেন।

রোববার (১২ অক্টোবর) সকালে আটককৃতদের মধ্যে পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মোস্তফা বেপারি (১৯), সোহেল (১৯), আল আমিন গাজী (৩৫), জাহের মাতব্বর (৩৫) ও রুবেল (২২)।

হামলা ও ২৭ জেলে আটকের সত্যতা নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মো. ওমর সানি কালবেলাকে বলেন, অভিযানে জব্দ করা ৩০ কেজি ইলিশ ও ১৫ কেজি পাঙাশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, আটককৃত জেলেদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। নিয়মিত এ অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com