Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পাইকারিতে কমেছে সবজির দাম, খুচরায় এখনো চড়া
২০ October ২০২৫ Monday ১২:০২:০৩ PM
Print this E-mail this

বরিশালে পাইকারিতে কমেছে সবজির দাম, খুচরায় এখনো চড়া


নগর প্রতিনিধি:

বরিশালে গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে কমেছে সবজির দাম। তবে খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এসব সবজি। ফলে বাজার গিয়ে হিমশিম খাচ্ছেন সব শ্রেণিপেশার মানুষ।

সকালে বহুমুখী সিটি মার্কেট ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজি বেশকিছুদিন ধরে কম দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে চিচিঙা গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ টাকা‌, করল্লা গত সপ্তাহে ৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, শসা গত সপ্তাহে ২৫-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, বরবটি গত সপ্তাহে ৬০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা, মিষ্টি কুমড়া সপ্তাহের দামে কেজি ৩৫ টাকা, লাউ গত সপ্তাহের দামে ৩০ টাকা, কাঁচাকলা হালি গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৬ টাকা, লেবু হালি ১০-১২ টাকা, বেগুন গত সপ্তাহের দামে ৩৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বাঁধাকপি ৩০ টাকা, ফুলকপি গত সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা ও সিম গত সপ্তাহে ১৫০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে পাইকারি বাজার থেকে এসব সবজি কিনে খুচরা বিক্রেতারা দেড়গুণ দামে বিক্রি করছে নগরীর বিভিন্ন বাজারে।

নগরীর পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ ১৫০-১৮০ টাকা, চিচিঙা ৫০ টাকা‌, করল্লা ৬০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, বরবটি ৭৫ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০-৪৫ টাকা, লাউ ৩৫-৪৫ টাকা, কাঁচাকলা হালি ২৫-৩৫ টাকা, লেবু হালি ১৫-২০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৮০-৯০ টাকা ও সিম ১৬০-১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৬০-১৭০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।

বাংলাবাজারে আসা মোস্তফা বলেন, বেশ কিছুদিন ধরেই খুচরা বাজারে সবজির দাম অতিরিক্ত। কোনো সবজির দাম ৭০-১০০ টাকার নিচে নেই। যে কোনো অজুহাতে সবজির দাম বেড়ে যায়। যা নিম্নআয়ের মানুষের জন্য খুবই কষ্টকর। এছাড়া মাছের গায়ে তো হাত দেয়াই যায় না। ইলিশ মাছ শিকার বন্ধ থাকায় অন্যান্য মাছের দাম বৃদ্ধি পেয়েছে অনেক। 
বাজার করতে গিয়ে জিনিসপত্রের দাম নিয়ে একই কথা বলেন সবুজ হাওলাদার ও খাইরুল ইসলাম। তারা বলেন, বেশ‌ কিছু দিন ধরে সবজি ও মাছের বাজার অস্থির। এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে পাঁচজনের সংসারে এখন একদিনের বাজার করা যায় না। দুই ধরনের সবজি কিনতে ২৫০-৩০০ টাকা চলে যায়। অন্যান্য জিনিসপত্র কিনতে হিমসিম খেতে হয়। এ দিকে সরকারের দ্রুত নজর দেয়া উচিত।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। তার মধ্যে বৃষ্টির কারণে সবজায়গাতে খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, পাইকারি বাজারে বেশকিছুদিন ধরে সবজির দাম কমছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি। খুচরা ব্যবসায়ীরা নানান খরচের দোহাই দিয়ে আরও বেশি দামে বিক্রি করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com