Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৩:১৪ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা
২০ October ২০২৫ Monday ৪:২৬:৪৩ PM
Print this E-mail this

কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো: আলী (৩০) নামের এক যুবক মারা গেছে। রবিবার রাতে খুলনা ২৫০ শষ্যা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে,আলীকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে, রবিবার (১৯অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোকে চিৎকার করে আলীকে এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এর পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গনপিটুনি দিয়ে আহত করে হাত পা বেধে ফেলে রেখে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন আত্মীয়স্বজন ।

তবে স্থানীয়রা বলেন, আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যলাপের সাথে জড়িত ছিল। শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, গনপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দেই এবং আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মানলা দায়ের করেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com