Home » বরিশাল » বরিশাল সদর » জুলাই অভ্যুত্থানের মামলায় ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার
২৯ October ২০২৫ Wednesday ৬:১৬:৩৭ PM
জুলাই অভ্যুত্থানের মামলায় ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার
নগর প্রতিনিধি:
বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্রাট হাওলাদার নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) নগরীর কেডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সম্রাট বরিশাল সিটি’র ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তাকে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্রাটের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা, বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ