Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৯:১০ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে দুই মাথা ও এক দেহবিশিষ্ট বিরল শিশুর জন্ম
২৯ October ২০২৫ Wednesday ৮:১৯:২৪ PM
Print this E-mail this

নেছারাবাদে দুই মাথা ও এক দেহবিশিষ্ট বিরল শিশুর জন্ম


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের জাহান আরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক বিরল ঘটনা ঘটেছে একই দেহে দুটি মাথা বিশিষ্ট এক নবজাতক ছেলে শিশুর জন্ম দেন মা চৈতি মণ্ডল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির প্রসব করান চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল।

রোগীর নাম চৈতি মণ্ডল (২০)। তাঁর স্বামীর নাম লিমন (৩০)। স্বামীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় এবং বাবার বাড়ি নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে। সন্তান জন্মের সময় লিমন পটুয়াখালীতে অবস্থান করছিলেন।

চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল জানান, গর্ভাবস্থায় রোগী প্রথমে পটুয়াখালীতে চিকিৎসা নেন। পরে প্রসববেদনা শুরু হলে তাঁকে বাবার বাড়ির কাছাকাছি জাহান আরা হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসনোগ্রামে দুটি শিশুর অস্তিত্ব দেখা গেলেও অস্ত্রোপচারের সময় বোঝা যায় এটি দুটি মাথা ও এক দেহবিশিষ্ট শিশু যা চিকিৎসা বিজ্ঞানে ‘কনজয়েনড টুইন’ নামে পরিচিত।

তিনি বলেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়। মা ও নবজাতক দুজনেই তখন সুস্থ ছিলেন। তবে এমন শিশুর ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, এ ধরনের শিশুর জন্ম অত্যন্ত বিরল এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই সীমিত।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিরল শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমে। বর্তমানে মা চৈতি মণ্ডল সুস্থ আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। স্থানীয়রা দরিদ্র পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com