Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৩:৩৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে চাঁদা চেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
২ November ২০২৫ Sunday ৪:২৪:৩৩ PM
Print this E-mail this

আমতলীতে চাঁদা চেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে এক ব্যবসায়ীকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুদি ব্যবসায়ী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে মিজানুর অভিযোগ করেন, তার চাচাতো ভাই তারেক নোমান (বর্তমানে ‘তারেক রহমান’) দীর্ঘদিন ধরে তাকে হয়রানি, ২ লাখ টাকা চাঁদা দাবি এবং পরিবারসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তারেক নোমান তাকে নিয়মিত হয়রানি করেন। 

তিনি বলেন, চাঁদা না দিলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে ঘর থেকে তুলে নিয়ে জবাই করবে- এমন হুমকি দেন তারেক। হুমকির ভিডিও ফুটেজও তার কাছে সংরক্ষিত আছে বলে দাবি করেন। 

মিজানুরের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ৫ আগস্টের পর থেকে তারেক নোমান নিজের পরিচয় পরিবর্তন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ‘তারেক রহমান’ ব্যবহার করছেন। অথচ এর আগে তিনি আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করতেন বলে দাবি করেন ভুক্তভোগী। 

এছাড়া তারেক নোমানের সহযোগী হিসেবে স্থানীয় বাসিন্দা শামীম ও পোল্ট্রি ব্যবসায়ী আবুল বাশার বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেন মিজানুর।

মিজানুর আরও বলেন, একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। কিন্তু লাগাতার হুমকিতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com