কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার এস.বি সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।
এতে প্রায় ৪০০ শিক্ষার্থী বিনামূল্যে ফ্রি চক্ষু সেবা গ্রহন করে।চিকিৎসা ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ।এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ উপজেলা বিএনপি’র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপি নেতা শাফিউল আজম দুলাল প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোক নিয়েছি এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ