Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » হিজলা » বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব:)সাখাওয়াত হোসেনের ভাইয়ের স্ট্যাটাস
৪ November ২০২৫ Tuesday ২:৩৮:৩৮ PM
বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব:)সাখাওয়াত হোসেনের ভাইয়ের স্ট্যাটাস
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বরিশাল-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী হেমায়েত হোসাইন সোহরাব।
তিনি নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের ছোট ভাই।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে হেমায়েত হোসাইন সোহরাব বলেন, ‘দুদু ভাই, আলাল ভাই, রিজভী ভাই, সোহেল ভাই, নাজিমুদ্দিন আলমের মতো ত্যাগী কেন্দ্রীয় নেতা জন্মলগ্ন থেকে সংগ্রাম করে এসেছেন। তাদেরকে কোন মাপকাঠিতে বাদ দেওয়া হয়েছে তা বোধগম্য নয়। আমার কথা বাদই দিলাম। আমরা ১৯৭৭ থেকে ৯০ সংগ্রামী ভূমিকায় না থাকলে বিএনপির এতদূর আশা কঠিন হয়ে যেত।’
তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে বালীয়ান ছিলাম। তিনি বলেছিলেন “I shall make politics difficult”। নেতাজি শহীদ হওয়ার পর তা আমরা ফলো করতে পারিনি। বিধায় আজ রাজনীতির এই দুরবস্থা। আজ অনেক সত্যিকারের দেশপ্রেমিক নমিনেশনের বাইরে।
স্ট্যাটাসের শেষে তিনি বলেন, ‘কোনো অশুভ শক্তি ভর করেছে কি না জানি না। তবে জেনে রাখবেন- সাধারণ জনগণের চোখ দেশপ্রেমিক, আদর্শবান খাদেমের দিকে। তবে আমি উন্নয়নের যে কাজ করছি তা চালিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোন।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ